গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগ নেতা বিনয় কুমার পাল সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) বিকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত প্রেস নোটিশে তিনি জানিয়েছেন, আমি বিনয় কুমার পাল পিতা. মৃত. ধীরেন চন্দ পাল, গ্রাম. চন্ডিবরদী, ডাকঘর. মুকসুদপুর, উপজেলা. মুকসুদপুর, জেলা. গোপালগঞ্জ। মুকসুদপুর পৌর আওয়ামীলীগের ৪ নং ওয়ার্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলাম। আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় স্বজ্ঞানে আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ পদবী থেকে পদত্যাগ করছি।
আজ থেকে আমার সাথে আওয়ামীলীগের আর কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

