AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানিক মিয়া অ্যাভিনিউতে অসুস্থ হয়ে মুত্যু ১


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৮ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৫

মানিক মিয়া অ্যাভিনিউতে অসুস্থ হয়ে মুত্যু ১

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মো. নিরব হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা যান। তার বাড়ি পটুয়াখালী ।

বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে নিরব হোসেন (৫৬) অসুস্থতা অনুভব করেন। পরে মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

শেরেবাংলা নগর থানার এসআই মো. শরিফ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন নামের ওই ব্যক্তি মারা যান। জানাজার সময় মানুষের প্রচণ্ড ভিড় ছিল। আর মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!