AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাধীনতা দিবস উপলক্ষে বাকৃবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি



স্বাধীনতা দিবস উপলক্ষে বাকৃবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস ও আসন্ন বর্ষাকালের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নারিকেল বাগান এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ ও ওষুধি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

প্রতিবেদনে জানা যায়, এই কর্মসূচির অংশ হিসেবে জলপাই, আতাফল, ডেওয়া, পেয়ারাসহ প্রায় ৩০ প্রজাতির গুরুত্বপূর্ণ ও দুর্লভ গাছের চারা রোপণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফিক। এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করেন।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক বলেন, “একটি টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করছি। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়টি চারা রোপণের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় আগামী এক মাসজুড়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।”

উল্লেখ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারের ২৫ নম্বর পৃষ্ঠায় ‘পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন’ অধ্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণ, ১০ হাজার নার্সারি উদ্যোক্তা সৃষ্টি এবং এ দুটির মাধ্যমে মোট ৬ লাখ কর্মসংস্থানের অঙ্গীকারের বিষয়টি উল্লেখ রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!