AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবিতে বাংলা বিভাগের প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা



কুবিতে বাংলা বিভাগের প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-১ গোলে হারাল আর্জেন্টিনা

ফুটবলকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা সমর্থক দল।

খেলায় বাংলা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। ম্যাচকে ঘিরে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। দুই দলের সমর্থকেরা নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

আর্জেন্টিনা সমর্থক দলের অধিনায়ক ও বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকাশ দাশ বলেন, “ফুটবলকে ঘিরে আমাদের মধ্যে আলাদা এক আবেগ কাজ করে। সেই আবেগ থেকেই সিনিয়র-জুনিয়রদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। জয়ী হতে পেরে আমরা আনন্দিত।”

অন্যদিকে ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক ও বাংলা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রকিবুল ইসলাম জিসান বলেন, “বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচটি ছিল অত্যন্ত উপভোগ্য। যদিও আমরা হেরেছি, তবে খেলাটির মূল উদ্দেশ্য ছিল সবাইকে একত্রিত করা এবং আনন্দ ভাগাভাগি করা।”

খেলা উপভোগ করতে আসা শিক্ষার্থী আবু নাঈম বলেন, “ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দঘন। মাঠে সমর্থকদের উচ্ছ্বাস পুরো পরিবেশকে বিশ্বকাপের আবহে রূপ দিয়েছিল। সবচেয়ে ভালো লেগেছে, খেলা শেষে সবাই জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে।”

আয়োজক ও বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, “বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, সেটিকে ইতিবাচকভাবে উদ্‌যাপন করতেই এই আয়োজন। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।”

খেলা শেষে দুই দলের খেলোয়াড় ও সমর্থকেরা শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!