বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির গোলে এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচের শুরুতেই জালে বল পাঠিয়েছিলেন রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া মেসি। তবে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সিদ্ধান্তে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। একইভাবে আলজেরিয়ার একটি গোলও অফসাইডের কারণে গ্রহণযোগ্য হয়নি।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া লিওনেল মেসির দুর্দান্ত দূরপাল্লার শটে বল জড়িয়ে যায় জালে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল করে আর্জেন্টিনার আক্রমণভাগে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করলেন অধিনায়ক মেসি। শিরোপা ধরে রাখার মিশনে তার এই গোল দলকে আত্মবিশ্বাসী শুরু এনে দিয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

