AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবুজ শুভেচ্ছা’য় সিক্ত জাবিপ্রবির নতুন উপাচার্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান


Ekushey Sangbad
জাবিপ্রবি প্রতিনিধি
০৭:১০ পিএম, ১৮ মে, ২০২৬

সবুজ শুভেচ্ছা’য় সিক্ত জাবিপ্রবির নতুন উপাচার্য, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। নতুন উপাচার্য হিসেবে যোগদান করায় তাঁকে ‘পরিবেশবন্ধু’ গাছ উপহার দিয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বকুলের নেতৃত্বে সমিতির সদস্যরা উপাচার্য সঙ্গে এই সৌজন্য করেন। এ সময় তাঁরা নতুন প্রশাসনের প্রতি শুভকামনা জানিয়ে এই প্রতীকী ও পরিবেশবান্ধব উপহার তুলে দেন।

তরুণ সাংবাদিকদের এমন ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব উপহারে আন্তরিক ধন্যবাদ ও উচ্ছ্বাস প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া।

মতবিনিময়কালে তিনি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তাঁর ভবিষ্যৎ রূপরেখা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। শিক্ষায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জাবিপ্রবিতে প্রাতিষ্ঠানিক গবেষণার মান উন্নয়ন ও কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা এবং ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।

মতবিনিময় সভায় জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুসলিম ইবনে রবি, অর্থ সম্পাদক শাহরিয়ার রোকন, কার্যকরী সদস্য মো. মিরাজ হোসেন ও মো. তৌহিদুল ইসলাম। এ ছাড়া শিক্ষানবিশ সদস্য মো. ইকরাম মাহমুদ বাঁধন ও নাইমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!