AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন এক মাইলফলক স্পর্শ করলেন মেসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৪৭ এএম, ১৭ জুন, ২০২৬

নতুন এক মাইলফলক স্পর্শ করলেন মেসি

ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন তিনি।

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শুরুর একাদশে জায়গা পাওয়া মেসি মাঠে নামার সঙ্গে সঙ্গেই আরেকটি ইতিহাসও গড়েন। তিনি বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ আসরে অংশ নেওয়ার রেকর্ড স্থাপন করেন।

এরপর ম্যাচের ১৬তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে আলজেরিয়ার জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। সেই গোলের সুবাদে ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬—এই পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি নিজের নামে লেখান তিনি। ২০১০ বিশ্বকাপে অংশ নিলেও সেবার কোনো গোল করতে পারেননি মেসি।

এদিন আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন এই আর্জেন্টাইন মহাতারকা। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন তিনি।

একই ম্যাচে ইতিহাসের পাতায় একাধিক রেকর্ড যোগ করে নিজের কিংবদন্তি অধ্যায়কে আরও সমৃদ্ধ করলেন লিওনেল মেসি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!