AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
০৬:৫৬ পিএম, ১৬ জুন, ২০২৬

পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রোভার স্কাউট ও সামাজিক সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে ক্লিন ক্যাম্পাস ও গ্রীন ক্যাম্পাস কর্মসূচি পালিত হয়েছে।  

মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটারিয়া, একাডেমিক ভবন স্বাধীনতা চত্ত্বর, শহীদ মিনার ও অডিটোরিয়াম সহ বিভিন্ন জায়গায় ক্লিন কর্মসূচী পালন করেন। এ সময় সংগঠন দুটির প্রায় অর্ধ শতাধিক ভলান্টিয়ার উপস্থিত হয়ে একযোগে কর্মসূচী পালন করেন।

‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, প্রক্টর  ড.কামরুজ্জামান খান এবং  ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ও জীব ও ভূ–বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম।

‎এ সময় উপচার্য ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন,আজ আমাদের ক্যাম্পাসে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালিত হয়েছে। এই মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস ও গ্রীন ভয়েসের স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত হয়েছে। আমি আশা করি, তারা ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করবে।

‎তিনি আরো বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। অনেকেই ছুটির দিনে নিজেদের বাড়ি, কর্মস্থল বা আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সময় ব্যয় করেন। দিনে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র একটি ঘণ্টা কাজে লাগিয়েই আমরা আমাদের পড়ার ঘর, শোয়ার ঘর কিংবা বাসাবাড়ি পরিষ্কার রাখতে পারি।

‎আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন যদি নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করে এবং শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে, তাহলে ক্যাম্পাস আরও পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে। একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস শুধু সুন্দর পরিবেশই নিশ্চিত করে না, বরং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


একুশে সংবাদ/এ.জে

Link copied!