AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি শুরু


Ekushey Sangbad
পাবিপ্রবি প্রতিনিধি
১১:৩৯ এএম, ৭ জুন, ২০২৬

পাবিপ্রবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি শুরু

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ A, B ও C ইউনিটে মেধাক্রমানুযায়ী প্রকাশিত ১ম পর্যায়ের ফলাফলের ভিত্তিতে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি শুরু আজ ৭ জুন দুপুর ১২ টা থেকে চলবে ১০ জুন রাত ১১.৫৯ টা পর্যন্ত।

গতকাল ( ৬ জুন)  রাতে  বিশ্ববিদ্যালয়  রেজিস্ট্রার এবং সদস্য সচিব, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটি বিজন কুমার ব্রহ্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ A, B ও C ইউনিটে মেধাক্রমানুযায়ী প্রকাশিত ১ম পর্যায়ের ফলাফলের ভিত্তিতে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের GST নির্দেশনা অনুযায়ী প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে নিম্নোক্ত স্থান ও সময়সূচি অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসমূহ (একটি A4 সাইজ খামে ভরে খামের উপরআবেদনকারীর GST রোল নম্বর লিখে খামসহ) সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,

অনলাইনে প্রাথমিক ভর্তি ও ফি প্রদান:

০৭ জুন ২০২৬ তারিখ দুপুর ১২:০০ ঘটিকা হতে ১০ জুন ২০২৬ তারিখ রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত

মূল কাগজপত্র জমা:

০৮ জুন ২০২৬ তারিখ হতে ১১ জুন ২০২৬ তারিখ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ০৩:০০ টা পর্যন্ত

মূল কাগজপত্র জমাদানের স্থান:

একাডেমিক ভবন-৩ (নীচতলা, কক্ষ নং: ০১১২) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!