AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবিতে বাঁধনের সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক শিমুল



বাকৃবিতে বাঁধনের সভাপতি সাব্বির, সাধারণ সম্পাদক শিমুল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ জোনাল পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ১৪ সদস্যবিশিষ্ট নবগঠিত এই কমিটিতে মো. রিদুয়ান হাসান সাব্বির সভাপতি এবং মো. নাঈমুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মো. রিদুয়ান হাসান সাব্বির।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. শরিফুল কবির ও সামিহা রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমান আকিব, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ নুশরাত জেরিন, দপ্তর সম্পাদক রোখাইয়া আক্তার তনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিফ মেহেরুন এবং তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাসান ইমাম।

কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মো. ইয়ামুল ইসলাম বাকী এবং নির্বাহী সদস্য হিসেবে মো. তানবীন হাসান রাতুল মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ২০০০ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জোনাল পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে রক্তের চাহিদা পূরণ, বিনামূল্যে রক্তদাতাদের তালিকা তৈরি এবং নতুন রক্তদাতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!