বিশ্বকাপ জয়ের স্বপ্ন আগেই পূরণ করেছিলেন লিওনেল মেসি। এবার নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি অনন্য অর্জন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে তিন গোল করার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
বুধবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন মেসি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে শেষ পর্যন্ত তিনবার বল জালে জড়িয়ে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক।
তার হ্যাটট্রিকের সুবাদে ম্যাচে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ আসর। দীর্ঘ দুই দশকের বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি, যা তার অসাধারণ অর্জনের তালিকায় নতুন মাত্রা যোগ করল।
হ্যাটট্রিক সম্পন্ন করার পর ম্যাচের ৮০তম মিনিটে কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মধ্য দিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

