AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকিতে সিগারেট না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত



বাকিতে সিগারেট না পেয়ে দোকানদারকে ছুরিকাঘাত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ধরমপুর মাদ্রাসা মোড়ে বাকিতে সিগারেট না পেয়ে এক কিশোরের ছুরিকাঘাতে দোকানদার গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধরমপুর এলাকার হাফিজুল ইসলামের ছেলে মারুফ (১৪) তার চা-সিগারেটের দোকানে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের রুনুর ছেলে মেহেদী দোকানে এসে বাকিতে সিগারেট চান। মারুফ বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মেহেদী দোকানে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে মারুফকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আ. ওয়াজিদ ফরহাদ জানান, আহত মারুফের বাম হাতের কনুইয়ে আঘাত রয়েছে এবং কোমরের পাশ দিয়ে পেটে ছুরি বিদ্ধ হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ছুরিটি বের করা সম্ভব হয়নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, আহতের পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!