AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:০৪ এএম, ১৭ জুন, ২০২৬

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রেখেই নতুন বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে ৩–০ ব্যবধানে দাপুটে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন মেসি। ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর দ্বিতীয় গোল আসে ৬০তম মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল ধরতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। তার সেই ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

৭৬তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। আরেকটি চোখধাঁধানো গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক নিশ্চিত করেন তিনি।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা পৌঁছে যায় ১৬-তে, যা তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করায়। এখন আর মাত্র এক গোল করলেই এককভাবে বিশ্বকাপ ইতিহাসের শীর্ষ গোলদাতা হয়ে যাবেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচ শেষে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। কাতারে শিরোপা জয়ের পরও দলের ক্ষুধা যে একটুও কমেনি, এই জয় সেটিই আবারও প্রমাণ করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!