আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে গোল করার পর দ্বিতীয়ার্ধেও জালের দেখা পেয়ে জোড়া গোল পূর্ণ করেছেন এই মহাতারকা। তার দুই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের ১৭তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। যদিও এর আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান আর্জেন্টাইন অধিনায়ক। নিজেদের অর্ধ থেকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের লম্বা পাস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের কাছে পৌঁছায়। বক্সের বাইরে থেকে তার নেওয়া নিচু শট সহজেই ধরতে পারতেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, কিন্তু বল হাত ফসকে সামনে চলে যায়।
সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে আসেন মেসি। ঠান্ডা মাথায় বল জালের নিচের কোণে পাঠিয়ে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোল করেন তিনি।
জোড়া গোল করে আর্জেন্টিনার জয় আরও সহজ করে তোলার পাশাপাশি বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বাক্ষর রাখলেন লিওনেল মেসি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

