দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি বলেন, সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন গৌরীপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রবিবার (২৭ জুলাই) বিকেল ৪ টায় গৌরীপুর পাবলিক হলে আয়োজিত এ সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ-এর সভাপতিত্বে এবং পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ-এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দলের সদস্য আবু হানিফ রাজিব।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

