AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:২৪ পিএম, ১১ জুলাই, ২০২৬

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

শনিবার হারারেতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্বাগতিকরা ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল ইসলাম। একাদশে ফিরে তিনি ১০ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। তার দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে আটকে দিয়েও ব্যাটিং ব্যর্থতায় ১১৬ রানে অলআউট হয়ে ২৫ রানের হার দেখেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতেও স্বাগতিকদের ২৪৭ রানে সীমাবদ্ধ রাখার পর ২৩৪ রানে গুটিয়ে গিয়ে ১৩ রানে পরাজিত হয় সফরকারীরা।

সিরিজে টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে ২০০ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেওয়ার মাধ্যমে অন্তত হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ রয়েছে মেহেদী হাসান মিরাজের দলের সামনে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!