AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:০৪ এএম, ১০ জুলাই, ২০২৬

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে গোল করে নতুন ইতিহাসের জন্ম দিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। একই সঙ্গে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন এই ফরাসি ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (৯ জুলাই) বোস্টনে অনুষ্ঠিত ম্যাচের ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে মরক্কোর জালে বল পাঠান এমবাপ্পে। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন করেন তিনি।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় আটে। এর পাশাপাশি দুটি অ্যাসিস্ট থাকায় এবারের আসরে তার মোট গোল-সম্পৃক্ততা হয়েছে ১০টি।

এই পরিসংখ্যানের সুবাদে ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে টানা দুটি পৃথক বিশ্বকাপে অন্তত ১০টি গোলে সরাসরি অবদান রাখার কৃতিত্ব অর্জন করেন ২৭ বছর বয়সী এই তারকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তিনি আটটি গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন।

বিশ্বকাপে ব্যক্তিগত গোলের সংখ্যাতেও নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন এমবাপ্পে। মাত্র ২০ ম্যাচে তার গোলসংখ্যা পৌঁছেছে ২০-এ, যা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম কীর্তির একটি।

এদিকে এই গোলের পর চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আট গোল নিয়ে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন এমবাপ্পে ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ফলে গোল্ডেন বুটের দৌড়ে শেষ পর্যন্ত জমে উঠেছে দুই তারকা ফুটবলারের লড়াই।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!