AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের মাঝে পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন নেইমার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৪৭ পিএম, ১৬ জুন, ২০২৬

বিশ্বকাপের মাঝে পঞ্চমবারের মতো বাবা হচ্ছেন নেইমার

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা এখনো অনিশ্চিত হলেও ব্যক্তিগত জীবনে আনন্দের খবর পেলেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। বিশ্বকাপ চলাকালীন সময়েই তিনি পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন।

নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি ইনস্টাগ্রামে এই সুখবর জানান। এটি এই দম্পতির তৃতীয় সন্তান হতে যাচ্ছে। তাদের আগে দুই বছর বয়সী কন্যা ম্যাভি এবং ১১ মাস বয়সী আরেক কন্যা মেল রয়েছে।

নেইমারের পরিবারে আরও দুটি সন্তান রয়েছে। এর মধ্যে এক কন্যা সন্তানের মা আমান্ডা কিমবার্লি এবং তার বড় ছেলে লুকা, যার বয়স বর্তমানে ১৪ বছর।

নেইমার ও ব্রুনা একসঙ্গে একটি ইউটিউব চ্যানেলে খবরটি শেয়ার করেন। সেখানে হাস্যরস করে নেইমার বলেন, তিনি মেয়েদের নিয়ে একটি “ব্যান্ড দল” গড়তে চান।

এদিকে বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করেছে। তবে ওই ম্যাচে ইনজুরির কারণে নেইমার মাঠে নামেননি। পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!