AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মরক্কোকে হারিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৩৭ এএম, ১০ জুলাই, ২০২৬

মরক্কোকে হারিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় দিদিয়ের দেশমের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ফ্রান্স। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। ২৬তম মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও কিলিয়ান এমবাপ্পের নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় ফ্রান্স। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া এমবাপ্পের নিচু শট ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় বর্তমান রানার্সআপরা। চলতি আসরে এটি এমবাপ্পের অষ্টম গোল।

গোলের ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। দ্রুতগতির আক্রমণ থেকে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে মরক্কোর জালে বল পাঠান তিনি। এরপর ম্যাচে ফেরার মতো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি মরক্কো।

৭৭তম মিনিটে এমবাপ্পে মাঠ ছাড়ার সময় গ্যালারিতে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। এক গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!