AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:০১ পিএম, ৭ জুন, ২০২৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারের লক্ষ্যে ফিফার কাছ থেকে ‘অল মিডিয়া রাইটস’ কেনার উদ্যোগ নিয়েছে সরকার।

এ জন্য ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ব্যয় হবে। তবে ভ্যাট ও করসহ মোট ব্যয় দাঁড়াবে ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রস্তাব রোববার (৭ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে নিয়ম অনুযায়ী প্রস্তাবটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও ক্যাবল বা স্যাটেলাইট সংযোগ ছাড়াই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রীয় উদ্যোগে বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত হলে দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে খেলা সহজলভ্য হবে এবং ফুটবলের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!