AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভালুকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন গ্রেপ্তার



ভালুকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাত থেকে রোববার (৭ জুন) সকাল পর্যন্ত উপজেলার হবিরবাড়ী, বাটাজোড় ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ইমন শেখ (২৮), ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), ফারুক হাসান (৩৮), মনির হোসেন (২৯), মেহেদী হাসান দুলাল (৩৫), ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) ও সাইফুল (৪০)। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং ভালুকা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

এর আগে শনিবার দুপুরে ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। বিষয়টি জানাজানি হলে বিকেলে একই স্থানে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য কর্মসূচির পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতেই বিশেষ অভিযানে নামে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় অবস্থানে যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখতে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!