AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১৩ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের বিষয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনটি বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হয়।

বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারা আলমের উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্তে বিশেষভাবে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানানো হয়।

বিসিবির তথ্যমতে, জাহানারা আলম চারটি নির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছিলেন। তদন্ত কমিটি এর মধ্যে দুটি অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে। উভয় অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে আনা হয়েছিল।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঞ্জুরুল ইসলামের কিছু আচরণ সুপ্রিম কোর্ট নির্ধারিত গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘যৌন হয়রানি’র সংজ্ঞার আওতায় পড়ে।

বিসিবি জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন এবং বোর্ডের নিজস্ব বিধিমালা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!