AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজালালে ৪টি সোনার বার উদ্ধার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫৮ পিএম, ২৮ জুলাই, ২০২৬

শাহজালালে ৪টি সোনার বার উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৪টি সোনার বার উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ৪৩২ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৯২ লাখ টাকা।

মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে আগমনী কাস্টমস চ্যানেলে অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়।

জানা গেছে, দুপুর ১২টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মো. নুর নবীর ট্রলিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২টি সোনার বার উদ্ধার করা হয়। বার দুটির মোট ওজন ২৩২ গ্রাম।

এ ছাড়া বিকেল ৪টা ৪৬ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে ব্যাংকক থেকে আসা যাত্রী মোহাম্মদ শামীম শেখের রেক্টামে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আরও ২টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ২০০ গ্রাম।

পরে দুই যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কাস্টমস উদ্ধার হওয়া ৪টি স্বর্ণের বার জব্দ করেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!