AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৯ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

বুধবার (২১ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট। ব্যাট করতে নেমে রাজশাহী নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৬৫ রান।

রাজশাহীর ইনিংসে শুরুতে ৪১ রানের উদ্বোধনী জুটি গড়ে ওঠে। ২৬ রান করে শাহিবজাদা ফারহান আউট হলে ভাঙে সেই জুটি। তানজিদ তামিম করেন ৩২ রান। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মেহেরব দ্রুত ফিরে গেলে চাপে পড়ে দল।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন জেমি নিশাম। ২৬ বলে ৪৪ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। শেষ দিকে উইলিয়ামসনের ৪৫ রানের কার্যকর ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ দাঁড় করায় রাজশাহী। সিলেটের পক্ষে সালমান ইরশাদ ২৩ রানে তিনটি উইকেট নেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। মাত্র ৭ রানের মধ্যেই শূন্য রানে ফিরে যান জাকির ও আরিফুল। এরপর ইমন কিছুটা লড়াই গড়ে ৪৮ রান করেন। স্যাম যোগ করেন ৩৭ রান। মিডল অর্ডারে আফিফ ও ক্রিসের ব্যাট থেকে আসে যথাক্রমে ২১ ও ১৫ রান।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানে থামে সিলেটের ইনিংস। রাজশাহীর হয়ে ফার্নেন্দো ১৯ রানে চারটি উইকেট শিকার করেন।

আগামী শুক্রবার শিরোপা নির্ধারণী ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!