AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি নিয়ে আইসিসির পর্যবেক্ষণ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৩ পিএম, ৪ জুন, ২০২৬

বিসিবি নিয়ে আইসিসির পর্যবেক্ষণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন পর্যালোচনা করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–এর দুই সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে।

সফরকালে তারা বিসিবির বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করে চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য ও মতামত সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সফর নিয়ে এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিসিবি সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পর্যালোচনা এবং স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করতেই প্রতিনিধি দল পাঠিয়েছিল আইসিসি। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সফর নিয়ে যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি সম্পূর্ণ অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানের প্রতিনিধিত্ব করে না।

প্রতিনিধি দলে ছিলেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ.এস. মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গওয়া মুখুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট)।

আগামী ৭ জুন বিসিবি নির্বাচন। তার আগে দায়িত্ব পালন করছে অ্যাডহক কমিটি। সেই কমিটি নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। বিশেষ করে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতির ফলে নানা ধরনের গুঞ্জন ডালপালা মেলেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!