AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উলিপুরে লুটপাটের মামলায় ইউপি চেয়ারম্যান এরশাদ গ্রেফতার



উলিপুরে লুটপাটের মামলায় ইউপি চেয়ারম্যান এরশাদ গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের মামলায় ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ধরনীবাড়ী ইউনিয়নের একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর এলাকার আলশিয়া শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬৮) ও তার ছোট ভাই আব্দুর রহমানের (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, গত ৩০ মে (শনিবার) দিনের বেলায় ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে একদল লোক আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় ১ জুন বিভিন্ন গণমাধ্যমে ‘উলিপুরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

একই দিন উলিপুর থানায় একটি মামলা রেকর্ড করা হয়। মামলা নম্বর-৪, তারিখ: ০১-০৬-২০২৬। ওই মামলায় চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যান এরশাদুল হকের নেতৃত্বে বাদীর বাড়ি থেকে প্রায় ২০০ মণ ধানসহ বিভিন্ন মালামাল লুট করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ জানান, গ্রেফতার চেয়ারম্যান এরশাদুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!