AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খোশ মেজাজে মুস্তাফিজ,জানালেন সোহান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:০৩ পিএম, ৫ জানুয়ারি, ২০২৬

খোশ মেজাজে মুস্তাফিজ,জানালেন সোহান

আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমান বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এরপরই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে না খেলার দাবিতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিপিএলে রংপুর রাইডার্সকে বল হাতে জিতিয়েছেন মুস্তাফিজ।
পরে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান বলেছেন, ‘আমার কাছে মনে হয় মুস্তাফিজ বিশ্বমানের বোলার। সে এটা অনেক দিন ধরে প্রমাণ করে আসছে। এই বিশ্বাস সবার ওপর আছে। ওকে নিয়ে আর বলার কিছু নেই। সবাই সবসময় মুগ্ধ। ও বিন্দাস (আরামে) আছে। একইসাথে (কেকেআর ইস্যুতে) খারাপ লাগা থাকতেই পারে। সে যেটা ডিজার্ভ করে, আগেও আরও ডিজার্ভ করতো। তবে আমার কাছে মনে হয় সে ভালোই আছে।’

সোহান আরও বলেন, ‘শেষ পর্যন্ত বিশ্বাস ছিল, মুস্তাফিজ আছে। আকিফ জাভেদও ভালো করেছে। শেষ বলে বাউন্ডারি হওয়াতে মুস্তাফিজের ওপর একটু চাপ বেশিই গিয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে সে তার সেরাটা দিতে পারে।’
সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সোহান জানান, ‘সত্যি কথা বলতে, আমি সোশ্যাল মিডিয়া অত ফলো করি না। বাইরে কী হচ্ছে, খুব একটা বেশি জানি না। হ্যাঁ কথা হচ্ছিল। মুস্তাফিজের খারাপ লাগা থাকতে পারে। ও সবসময় স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে সেরাটা দেওয়ার। আমার কাছে মনে হয় বিন্দাস আছে।’


একুশে সংবাদ/ওজি

Link copied!