AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রানীসংকৈলে অসহায় এতিম কিশোরীদের মাঝে মা-ছাগল বিতরণ



রানীসংকৈলে অসহায় এতিম কিশোরীদের মাঝে মা-ছাগল বিতরণ

​ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলায় অসহায় ও এতিম কিশোরীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’-এর উদ্যোগে মা-ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার বিকেলে উপজেলার ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল বাজারে আনুষ্ঠানিকভাবে এই ছাগল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

​উদ্যোগটির সার্বিক বিষয়ে সংগঠনটির কর্ণধার ইসমাম আহমেদ বলেন, ​"আমাদের মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত ও এতিম কিশোরীদের আত্মনির্ভরশীল করে তোলা। এই মা-ছাগলগুলো সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে তারা নিজস্ব পুঁজি গড়ে তুলতে পারবে, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে বড় ভূমিকা রাখবে।"

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতি মাসে একটি করে এমন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে প্রতি মাসের ১৫ তারিখে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র কিশোরীদের আত্মনির্ভরশীল করতে ‍‍`বর্ডার ভিলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন‍‍`-এর মাধ্যমে এই ছাগল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!