দক্ষিণী সুপারস্টার ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন থামার আগেই এবার এক তরুণ ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে অভিনেত্রী মৃণাল ঠাকুরের নাম। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফেতে মৃণাল ও ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়ালকে ঘিরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটি বান্দ্রা ওয়েস্টের একটি ক্যাফের বাইরে ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে হাঁটছেন, আর মৃণাল ঠাকুর তখনও ক্যাফের ভেতরে অবস্থান করছিলেন। এই দৃশ্য ঘিরেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন।
যদিও ভিডিওটির কোনো দৃশ্যেই তাদের দুজনকে একসঙ্গে বা রোম্যান্টিক কোনো মুহূর্তে দেখা যায়নি, এমনকি তাদের মধ্যে কথা বলতেও দেখা যায়নি। তা সত্ত্বেও একাধিক অনুরাগী ও বিভিন্ন ফ্যান পেজ ভিডিওটি শেয়ার করে দুজনের প্রেমের ইঙ্গিত দিলে গুঞ্জনটি দ্রুত ছড়াতে থাকে।
তবে তারা দুজন সত্যিই ডেটে গিয়েছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। এছাড়া ভাইরাল হওয়া এই ভিডিও এবং প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল কাউকেই কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

