AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে’


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:১৭ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

‘শক্ত থাকো মুস্তাফিজ, পুরো জাতি তোমার পাশে’

খেলাকে রাজনীতির ঘেরাটোপে ফেলার এমন কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছেন বাংলাদেশ ‍ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

নিলামে ৯.২০ কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার পর এভাবে বাদ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশের প্রায় প্রতিটি অঙ্গন। খেলায় প্রতিভার মূল্যায়ন হওয়ার কথা থাকলেও কেবল জাতীয়তার কারণে ফিজকে বাদ দেওয়ায় হতাশ তাবিথ আউয়াল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে তাকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

খেলাকে রাজনীতিমুক্ত রাখার আহবান বাফুফে সভাপতির, ‘মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট, যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধুমাত্র তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়। আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

খেলার মাধ্যমে অতীতে যুদ্ধ থেমে যাওয়া কিংবা বিবাদ থেমে যাওয়ার নজির দেখা গেছে। মানুষের মাঝে ঐক্য তৈরির এই অসীম শক্তির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তাবিথ আউয়াল, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’

পুরো জাতি বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের পাশে আছে বলেও উল্লেখ করেন সাবেক এই ফুটবলার, ‘শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’


একুশে সংবাদ/ওজি

Link copied!