AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিডনিতে বৃষ্টির হানা, রুট-ব্রুকের ফিফটিতে ইংল্যান্ডের স্বস্তি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৪২ পিএম, ৪ জানুয়ারি, ২০২৬

সিডনিতে বৃষ্টির হানা, রুট-ব্রুকের ফিফটিতে ইংল্যান্ডের স্বস্তি

অ্যাশেজ সিরিজের টেস্ট ম্যাচে জো রুট ও হ্যারি ব্রুকের ফিফটিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২১১ রান। পরে সিডনিতে বৃষ্টি হানা দেওযার পর বিরতিতে আছে। ফলে প্রথম দিনে খেলা হয়েছে স্রেফ ৪৫ ওভার।

আজ (রোববার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়ানো শেষ টেস্ট কতদিনের হবে তা নিয়েও অগ্রীম আগ্রহ রয়েছে মানুষের। যেখানে টস জিতে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের দল ব্যাটিংয়ে নামে। বিপরীতে স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি কিছুটা বিশেষ। তাদের তারকা ব্যাটার উসমান খাজা এই টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন। ফলে তিনি মাঠেও হাজির হন সপরিবারে। ১৫ বছর আগে সিডনিতেই তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।

খেলা শুরুর আগে ব্যতিক্রমী আয়োজন ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও সিডনি গ্রাউন্ড কর্তৃপক্ষের। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বন্দি বিচ এলাকায় নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে মানুষদের জীবন বাঁচাতে এগিয়ে গিয়ে বীরত্ব দেখানো ব্যক্তিদের সিডনিতে গার্ড অব অনার দেন দুই দলের ক্রিকেটাররা। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চতুর্থ টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়ানো ইংল্যান্ডের। ৫৭ রানে ৩ উইকেট হারানো দলটিকে টেনে তুলতে রুট-ব্রুক মিলে ১৫৪ রানের জুটি গড়েন। দিন শেষে ব্রুক ৭৮ ও রুট ৭২ রানে অপরাজিত আছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!