AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইএল টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি ফিজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৭ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৫

আইএল টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি ফিজ

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) এবারের আসরে শুরু থেকেই খেলছেন মুস্তাফিজুর রহমান। পারফর্ম করায় একাদশেও নিয়মিত এই বাঁহাতি পেসার। তাতে আসরের সেরা বোলারের দৌড়ে শীর্ষ পাঁচে আছেন তিনি। শারজাহ ওয়ারিওয়ার্সের বিপক্ষে মাঠে নেমেছিল মুস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে ৬৩ রানের জয় পেয়েছে দুবাই। দলের এমন বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজ।

২ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন এই বাঁহাতি পেসার। শুরুতেই জনসন চার্লসকে ফিরিয়ে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মুস্তাফিজ। ১৬তম ওভারে রশিদকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন তিনি।

এই দুই উইকেটসহ টুর্নামেন্টে ৬ ম্যাচে মুস্তাফিজের উইকেটসংখ্যা দাঁড়াল ১১। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তিনে আছেন তিনি।

শীর্ষে আছেন মুস্তাফিজের সতীর্থ ওয়াকার সালমানখিল। আফগান স্পিনারের উইকেট সংখ্যা ১৫। যদিও মোস্তাফিজের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন তিনি। ১২ উইকেট নিয়ে দুইয়ে আছেন অজয় কুমার।

একুশে সংবাদ/ওজি

Link copied!