AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে মুখ খুললেন বুলবুল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:০২ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে মুখ খুললেন বুলবুল

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান রেকর্ড দামে দল পেয়েছেন। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৭ লাখ টাকা) দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

এরপর থেকেই চর্চায় ফিজ আইপিএলে কত দিনের জন্য ছাড়পত্র পাবেন। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুস্তাফিজের খেলা নিয়ে মন্তব্য করলেন।

আজ বুধবার নতুন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকেদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, রোলটা ডিফারেন্ট। মুস্তাফিজ খেলে তো বাংলাদেশের জন্য।‍‍`

‍‍`মুস্তাফিজকে যে ডিপার্টমেন্ট দেখে সেটা ক্রিকেট অপারেশন্স, আমার থেকে তারা ভালো বলতে পারবে। তারপরও এ ব্যাপারটা আমি আলোচনা করব। গতকালকেই তো ঘটলো, আইপিএলের সময় কি কি সিরিজ আছে। কোন সিরিজ বাংলাদেশের জন্য দরকার, কোনটার দরকার নাই এটা অপারেশন্স চিন্তা করবে।‍‍`

এর আগে ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেন, পার্টিকুলার যে তারিখের ব্যাপারটা ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আছেন তিনি মিডিয়াকে বলতে পারেন, তবে এই জায়গার একজন পার্ট হিসেবে বলতে পারি আমরা কমিউনিকেশনটা ক্লিয়ার করেছি। আইপিএল বিসিসিআই এবং ক্রিকেটার তিনটা পার্ট কিন্তু জানে সে আসলে কতটুক আইপিএল খেলতে পারবে।‍‍`

‍‍`আর কতটুকু খেলতে পারবেন ওইটার ওপর ধারণা করে কিন্তু তাকে দলে নিয়েছে। আমার মনে হয় সবাই খুশি এটা নিয়ে, এটা নিয়ে সমস্যা হবে না। তো এটুকু বলতে পারি যে মুস্তাফিজ মেজর ম্যাচগুলোই খেলবে আইপিএলের কোনো সমস্যা হবে না।‍‍`

একুশে সংবাদ/ওজি

Link copied!