প্যারিস অলিম্পিক শুরু হয়েছে শনিবার থেকে। আজ ১৪টি স্বর্ণপদকের জন্য লড়াইয়ে নেমেছে অ্যাথলেটরা। যেখানে প্রথম পদক জিতেছে কাজাখস্তান।সাতপায়েভ ইসলাম–লে আলেকজান্দ্রারের পদকটি এবারের অলিম্পিকের প্রথম পদক।
শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল দলগত মিশ্র ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে কাজাখস্তান। ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেকজান্দ্রা জুটি।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

