AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে ছেলের হাতে বাবার মৃত্যু, আটক ১


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০১:০৫ পিএম, ২৭ জুলাই, ২০২৬

সাভারে ছেলের হাতে বাবার মৃত্যু, আটক ১

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ছেলের আঘাতে মহিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে জিসানকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রামচন্দ্রপুর ছাকিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মহিন মিয়া রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে মহিন মিয়া তাঁর ছেলের কক্ষে মোবাইল ফোনের চার্জার খুঁজতে যান। এ সময় ছেলে জিসান জানান, তাঁর কক্ষে চার্জার নেই। চার্জার না পেয়ে মহিন মিয়া স্ত্রী ও ছেলেকে বকাবকি করেন। একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে মহিন মিয়া ছেলেকে মারধরের উদ্দেশ্যে একটি টেস্টার হাতে নিলে জিসান আত্মরক্ষার চেষ্টা করেন। পুলিশের ভাষ্যমতে, ধস্তাধস্তির একপর্যায়ে জিসান তাঁর বাবার অণ্ডকোষ চেপে ধরলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান জানান, খবর পেয়ে পুলিশ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে জিসানকে আটক করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!