AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে চড় খাওয়ার ঘটনা স্মরণ করলেন নোরা ফাতেহি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:১০ পিএম, ২৭ জুলাই, ২০২৬

বাংলাদেশে চড় খাওয়ার ঘটনা স্মরণ করলেন নোরা ফাতেহি

২০১৪ সালে বাংলাদেশে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি  সিনেমার শুটিংয়ে এসে সহ-অভিনেতার সঙ্গে মারামারির পুরোনো ঘটনা আবারও স্মরণ করেছেন। ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিং চলাকালে ওই সহ-অভিনেতাকে চড় মারার পর পাল্টা চড় খেয়েছিলেন বলে জানিয়েছিলেন নোরা।

এ সময় দুজনের মধ্যে চুল টানাটানিও হয়েছিল। সে ঘটনাই ভারতীয় একটি গণমাধ্যমে ফের উঠে এলো। বছর কয়েক আগে ‘দ্য কপিল শর্মা শো’-তে ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমার ‘ঝেদা নশা’ গানের প্রচারে আয়ুষ্মান খুরানার সঙ্গে হাজির হয়েছিলেন নোরা। সেখানেই বাংলাদেশে শুটিংয়ের সেই অপ্রীতিকর ঘটনা তুলে আনেন।

নোরার ভাষ্য, সিনেমাটির শুটিংয়ের সময় এক সহ-অভিনেতা তার সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ওই অভিনেতাকে চড় মারেন। এরপর ওই অভিনেতাও নোরাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন।

নোরাও পাল্টা তার চুল টানেন। একপর্যায়ে দুজনের মধ্যে বড় ধরনের ঝগড়া শুরু হলে পরিচালককে এসে পরিস্থিতি সামাল দিতে হয়।

ঘটনার বর্ণনা দিয়ে নোরা বলেন, আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা আমার সঙ্গে খারাপ আচরণ করছিলেন। তাই আমি তাকে চড় মারি।

তিনি আরও বলেন, আমি তাকে আবার চড় মারি। এরপর সে আমার চুল টেনে ধরে। আমিও তার চুল টানি। এরপর বড় ধরনের ঝগড়া শুরু হয়। পরিচালককে এসে হস্তক্ষেপ করতে হয়েছিল।

নোরার এই কথা শুনে অনুষ্ঠানের উপস্থাপক কপিল শর্মা রসিকতা করে তখন বলেন, ‍‍`তার গায়ে গজব পড়ুক।‍‍` জবাবে নোরাও ওই সহ-অভিনেতাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‍‍`সে আসলেই একটা বাজে মানুষ।‍‍` যদিও নোরা কখনোই সেই অভিনেতার নাম প্রকাশ করেননি।
 

একুশে সংবাদ/ওজি

Link copied!