AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৪:১৫ পিএম, ২১ জুন, ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

কাতারের আল শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচ বাংলাদেশির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। তারা হলেন— গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং কাদের আহমদ। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন প্রবাসী শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আল শাহানিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন মরদেহগুলো উদ্ধার করে কাতারের একটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করেছে।

এ বিষয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনার খবরে নিহতদের পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!