কুয়েত সরকারের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আজ বুধবার ভোর ৫টা ৫ মিনিটে রাজধানী কুয়েত সিটি থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ইরাক সীমান্তবর্তী আবদালি অঞ্চল থেকে শুরু করে সৌদি আরব সীমান্তবর্তী ওফরা এলাকায়ও একসাথে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্থানে ২৩টি মসজিদে বাংলা খুৎবাসহ ঈদের নামাজ আদায় করেন।
যাতে প্রবাসী বাংলাদেশিরা মাতৃভাষায় খুতবা শুনে ঈদের তাৎপর্য ও কোরবানির মূল বার্তা উপলব্ধি করতে পারেন। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও প্রবাসীদের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। কুয়েতে সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে মসজিদ আল কেবির বা গ্রান্ড মসজিদে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

