AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুয়েতে ড্রোন হামলা, আহতদের পাশে বাংলাদেশ প্রেস ক্লাব


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
১২:৩৬ পিএম, ৬ জুন, ২০২৬

কুয়েতে ড্রোন হামলা, আহতদের পাশে বাংলাদেশ প্রেস ক্লাব

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে কুয়েত আন্তর্জাতিক বিমান বন্দরে  ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের সেবায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে গত ৫ জুন (শুক্রবার) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ভোর রাতে  বিমানবন্দরে আকস্মিক হামলায় বহু মানুষ আহত হওয়ার প্রেক্ষিতে তাদের চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের চাহিদা মেটাতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। কুয়েতের সেন্ট্রাল ব্লাড ব্যাংকে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশ প্রেস ক্লাব ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচির প্রথম দিনে কুয়েতে সেন্ট্রাল ব্লাড ব্যাংকে উপস্থিত থেকে আহতদের জন্য নিজে  রক্ত দিতে  উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, "সংকটময় মুহূর্তে বন্ধুপ্রতিম কুয়েতের পাশে সর্বদা বাংলাদেশ রয়েছে।

আহতদের সেবায় এই রক্তদান কর্মসূচি কুয়েতের জনগণের কাছে আমাদের ভ্রাতৃত্ববোধের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।" তিনি কুয়েতে বসবাসরত সকল বাংলাদেশিকে এমন মানবিক ও সেবামূলক কাজে সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান।তারই ধারাবাহিকতায় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত।

উদ্যোগটির বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ বলেন, "আমরা প্রবাসী সাংবাদিকরা সবসময় সমাজের দায়বদ্ধতা থেকে কাজ করার চেষ্টা করি। কুয়েতে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ছিল।

আমাদের এই আহবানে সাড়া দিয়ে যে বিপুল সংখ্যক প্রবাসী রক্ত দিতে এসেছেন,সেই সাথে বাংলাদেশ প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যরাও রক্ত দান করেছেন যা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আহতদের জীবন রক্ষায় সহায়ক হবে।"

কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম ও বিভিন্ন মহলে বাংলাদেশ প্রেস ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচকভাবে সমাদৃত হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই কর্মসূচি কুয়েত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে এবং প্রবাসীদের মানবিক ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!