AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
১০:৪০ এএম, ১৬ জুন, ২০২৬

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পরিচালিত পৃথক অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গরের বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট এবং সেলায়াং বারুর একটি আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বৈধ ভ্রমণ নথি, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধভাবে অবস্থান এবং অভিবাসন আইন মেনে চলার বিষয়গুলো যাচাই করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালিত হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, বিদেশি কর্মী ও অভিবাসীদের বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় অনুমতিপত্র সঙ্গে রাখার আহ্বান জানিয়ে নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!