দক্ষিণ আফ্রিকায় প্রতি বছরের ন্যায় এবছরও ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের উদ্যোগে জোহানেজবার্গ শহরে দরিদ্র কৃষ্ণাঙ্গ মুসলমানদের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪জুন) দুপুর ১টার দিকে দরিদ্র কৃষ্ণাঙ্গদের মাঝে কোরবানির গোশত, কোলড্রিং ও ব্রেড বিতরণ করা হয়।
কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে ঘাউটেং প্রভিন্সের সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম অব আফ্রিকা`র সভাপতি মো. আলী আকবর।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জেনারেল সহকারী সেক্রেটারি ইব্রাহীম আহমেদ, সহকারী সেক্রেটারি আবুল কাশেম, দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধী দল ই এফ এফ ঘাউটেং প্রভিন্সের লিডার এবং নেতৃবৃন্দ সহ স্থানীয় কাউন্সিলারের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন, ঘাউটেং প্রভিন্সের সহকারী সেক্রেটারী শেখ মাসিদ, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, অফিস সম্পাদক আব্দুর রাকিব, ফোজসবার্গ শাখার সহ সভাপতি আলমগির হোসেন, মেফেয়ার শাখার সেক্রেটারি মো. মহসিন, ফোজসবার্গ শাখার প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ প্রমুখ।
সংগঠনের সভাপতি মো. আলী আকবর বলেন, আমাদের সহযোগিতায় ব্যক্তি যেমন উপকৃত হবে, ঠিক তেমনি বাংলাদেশিদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে ব্যক্ত করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

