AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগ আক্রান্তে বাংলাদেশির মৃত্যু


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
১২:৫৪ পিএম, ২১ এপ্রিল, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় হৃদরোগ আক্রান্তে বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সের স্প্রিংবক শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজাম উদ্দিন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি.... রাজিউন। মরহুম নিজাম উদ্দিন ফেনী জেলায় দাগনভূইয়া উপজেলার নিয়াজপুর গ্রামের বাসিন্দা।

রবিবার (১৯ মার্চ) সকালে দোকান বন্ধ দেখে খোলা না হলে পার্শ্ববর্তী দোকানে নিজাম উদ্দিনে আত্মীয় স্বজনরা এসে পেছনের দরজা ভেঙ্গে তার নিথরদেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সিসিটিভিতে দেখা যায়, শনিবার মধ্যরাতে তিনি উঠে বাহিরে হাটাচলা করেন। পরক্ষণে তিনি বসা থাকা অবস্থায় মাথা ঘুরিয়ে পড়ে যান। তিনি স্থানীয় এলাকায় একা একটি দোকান পরিচালনা করতেন।

মরহুমের ভাগিনা জানান, বিকালে স্থানীয় মসজিদে উনার ১ম জানাযা শেষে লাশ মর্গে রাখা হয়েছে। শীঘ্রই দেশে প্রেরণের যাবতীয় কার্যক্রম শুরু হয়েছে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!