AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ



মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

জাহিদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শারীরিক অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে তিনি স্বেচ্ছায় দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও আমি দলীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকব না।”

তিনি আরও দাবি করেন, তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় তিনি এটি নেননি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!