AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩০ পিএম, ১৫ জুন, ২০২৬

লিবিয়া হয়ে অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি

লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সীমান্ত থেকেই নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস।

সোমবার (১৫ জুন)  প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন অনুযায়ী গত ১২ জুন থেকে এ সংক্রান্ত নতুন বিধান কার্যকর হয়েছে। এর আওতায় অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের আটক করে দেশে ফিরিয়ে দেওয়া হবে এবং তারা ইতালিতে অবস্থান বা কর্মসংস্থানের সুযোগ পাবেন না।

দূতাবাস বাংলাদেশি নাগরিকদের দালাল ও মানবপাচারকারী চক্রের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। বার্তায় বলা হয়, অর্থের বিনিময়ে অবৈধ পথে ইতালিতে যাওয়ার চেষ্টা মানবপাচারকারী নেটওয়ার্ককে উৎসাহিত করে এবং এতে জীবন ও সম্পদের বড় ধরনের ঝুঁকি তৈরি হয়।

এতে আরও উল্লেখ করা হয়, ইতালিতে বৈধভাবে কাজ, পড়াশোনা ও বসবাসের বিভিন্ন সুযোগ বিদ্যমান। ২০২৫ ও ২০২৬ সালের জন্য বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ্যে কর্মসংস্থানভিত্তিক ভিসা, পারিবারিক পুনর্মিলন ভিসা এবং শিক্ষার্থী ভিসার আওতায় হাজারো আবেদন গ্রহণ করা হয়েছে।

ইতালিতে যেতে আগ্রহীদের প্রতি দূতাবাসের পরামর্শ, নির্ধারিত নিয়ম মেনে বৈধ প্রক্রিয়ায় আবেদন করে অভিবাসনের পথ বেছে নেওয়া উচিত। এতে আইনগত সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি অবৈধ যাত্রার ঝুঁকিও এড়ানো সম্ভব হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!