AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আঞ্চলিক উত্তেজনার জেরে কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ


Ekushey Sangbad
লুৎফুর রহমান, কুয়েত
০৩:৫৩ পিএম, ৩ মার্চ, ২০২৬

আঞ্চলিক উত্তেজনার জেরে কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ইরান-ইজরায়েলের মধ্যকার চলমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দূতাবাস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, চলমান আঞ্চলিক অস্থিরতার কারণে আজ থেকে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সব ধরনের নিয়মিত ও জরুরি কনস্যুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঘিরে সংঘাতের সূত্রপাত হয় বলে জানা গেছে। এর মধ্যেই ২ ফেব্রুয়ারি সোমবার কুয়েতে তিনটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

এর আগে, রোববার কুয়েতে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হন এবং আরও পাঁচজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজন সোমবার মারা গেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর কুয়েতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কূটনৈতিক মিশন ও সামরিক স্থাপনাগুলোতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে দূতাবাসের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!