চলমান ইরান ও ইজরাঈলের যুদ্ধের করনে কুয়েতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে তারাবিহ নামাজ আদায় সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কুয়েতের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়-এর আন্ডারসেক্রেটারি ড. সুলাইমান সালেহ আল-সুওয়াইলেম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জননিরাপত্তা এবং বিশেষ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মসজিদে শুধুমাত্র এশার ফরজ নামাজ আদায়ের অনুমতি থাকবে। তারাবিহ নামাজ আদায় আপাতত বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানায়, বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সময়ে নতুন নির্দেশনা জারি করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সরকারি ঘোষণার প্রতি সচেতন ও সহযোগিতামূলক মনোভাব দেখানোর আহ্বান জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

