AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪১ এএম, ২৫ জুন, ২০২৬

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। দুই দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারক দুই দলের মধ্যে রাজনৈতিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাত্রা যোগ করার ক্ষেত্রেও এটি তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

 

Link copied!