AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন


Ekushey Sangbad
বোদা উপজেলা প্রতিনিধি, পঞ্চগড়
০৯:৩৫ পিএম, ২৫ জুন, ২০২৬

পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারোমাস’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন। উদ্বোধনের পর তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা অংশ নেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (উদ্যান) সুবোধ চন্দ্র রায় এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন নবী।

বক্তারা বলেন, সুস্থ ও পুষ্টিকর জীবনযাপনের জন্য প্রতিদিন অন্তত ২৫ থেকে ৩০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। দেশীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী।

তারা আরও বলেন, প্রত্যেকে যদি অন্তত একটি করে ফলজ গাছ রোপণ করেন, তাহলে দেশের ফলের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। বর্তমানে আপেল, আঙুর, কমলা ও মাল্টাসহ বিভিন্ন ফল আমদানিতে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বাড়লে একদিকে যেমন অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে জনগণের পুষ্টি চাহিদাও পূরণ হবে।

মেলায় স্থানীয় কৃষক, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় ফল এবং ফলভিত্তিক বিভিন্ন পণ্য প্রদর্শন করছেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!