AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪১ পিএম, ২৫ জুন, ২০২৬

জিম্বাবুয়ে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে কোনো পরিবর্তন আনা হয়নি; সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে খেলা স্কোয়াডই বহাল রাখা হয়েছে।

দলের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।

চোটের কারণে সম্প্রতি টেস্ট ক্রিকেটে মাঠের বাইরে থাকলেও অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাসকে ওয়ানডে দলে রাখা হয়েছে। এছাড়া দলে রয়েছেন সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানের মতো পরিচিত মুখ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৬, ৯ ও ১১ জুলাই। বাংলাদেশ সময় প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

বাংলাদেশ ওয়ানডে দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।

সিরিজটি সামনে রেখে দল নিয়ে আশাবাদী বিসিবি। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই স্কোয়াড জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ফল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!