জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুরে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৫জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পীযূষ কুমার সাহা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা. আখি আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. কৃষ্ণ কমল পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্নাজ খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, মিরপুর থানার সেকেন্ড অফিসার এলিস মাহমুদ এবং পৌরসভার সচিব আব্দুল হান্নান।
সভায় জানানো হয়, আগামী ২৮ জুন (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ২৯০টি কেন্দ্রে মোট ৩১ হাজার ১৯৬ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ডা. পীযূষ কুমার সাহা বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
এ সময় মেডিকেল অফিসার ডা. রিয়াজুল জান্নান প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম, এর গুরুত্ব এবং ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

